মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে মসজিদের ইমাম করোনায় আক্রান্ত, গ্রাম লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীতে মসজিদের ইমাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ইমামের গ্রামটি লকডাউন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ওই ব্যক্তিকে আইসোলেশনে নেয়া হবে। জানা যায়, তার বাড়ি পলাশ উপজেলার ডাঙ্গার ইসলামপুর গ্রামে।

নরসিংদীর করোনা প্রতিরোধ জরুরি সেল সূত্রে জানা যায়, ওই ব্যক্তি নারায়ণগঞ্জের একটি মসজিদে ইমামতি করেন। করোনা উপসর্গ দেখা দেয়ায় গত রোববার ঢাকায় নমুনা দিয়ে গ্রামের বাড়ি আসেন। সোমবার তার করোনার রিপোর্ট পজেটিভ আসে।

খবর পেয়ে ওইদিনি রাতেই জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইব্রাহিম টিটনের নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম ওই গ্রামে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, খবর পেয়েই নরসিংদীর করোনা প্রতিরোধ জরুরি সেলের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে যান। আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা ভালো। রাতেই তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ