মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইল জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো টাঙ্গাইল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা সার্কিট হাউজে পুলিশ বিভাগ, জেলা প্রশাসন, সেনাবাহিনী ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

তিনি বলেন, ইতোমধ্যে জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ চেকপোস্ট বসিয়ে লকডাউন করে দেয়া হয়েছে। এখন থেকে অন্য জেলার যানবাহন এ জেলায় ঢুকতে পারবে না এবং টাঙ্গাইলের যানবাহন অন্য কোথাও যেতে পারবে না।

তবে ওষুধ, খাদ্যপণ্যবাহী যানবাহন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন উল্লেখ করে তিনি বলেন, লকডাউনের মধ্যে শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। আর বাকি সব বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। এ সময় পরিস্থিতি মোকাবেলায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

এ ছাড়া সাধারণ জনগণের চলাফেরা নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর পাশাপাশি সারাদেশে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে রয়েছে নৌবাহিনী। আর আকাশপথে যেকোনো জরুরি সেবার জন্য কাজ করবে বিমানবাহিনী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ