মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আক্কেলপুরে ওএমএসের চালসহ আ’লীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়পুরহাটের আক্কেলপুরে অবৈধভাবে বিক্রি ও সরবরাহের অভিযোগে ওএমএসের সাত বস্তা চালসহ এক আওয়মী লীগ নেতা ও তার শ্যালককে আটক করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর ও তার শ্যালক আনোয়ার হোসেন।

জয়পুরহাট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, সরকারের খোলাবাজারে বিক্রি কর্মসূচির (ওএমএস) চাল অবৈধভাবে বিক্রি ও সরবরাহ করার সময় র‌্যাব সদস্যরা সাইদুর ও আনোয়ারকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ওএমএসের সাত বস্তা চাল উদ্ধার করা হয়।

আটক করার পর তাৎক্ষণিকভাবে ওএমএসের চাল অবৈধভাবে বিক্রির কথা র‌্যাবের কাছে স্বীকারও করেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ