মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

দেশীয় মদ পানে রংপুরে ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামস: রংপুরের সদর উপজেলায় দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়াতে এ ঘটনা ঘটেছে।

আজ সোমবার (৬ এপ্রিল) বিকেল বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

নিহতরা হলেন- সদ্যপুস্করিণী ইউনিয়নের পশ্চিম কেশবপুর গ্রামের মাংস ব্যবসায়ী সাহিদার রহমান (৪৮), বানিয়াপাড়া এলাকার চা দোকানি আবু রায়হান (৪২), পালিচড়া বাজার এলাকার নৈশপ্রহরী আফছার আলী (৬৫) ও রংপুর নগরীর দর্শনা সূত্রাপুরের কাঁচামাল ব্যবসায়ী মমদেল হোসেন।

এদিকে স্থানীয়দের বরাত দিয়ে রংপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন জানান, ওই চারজন রোববার (৫ এপ্রিল) রাতে চোলাই মদ পান করেন। এরপর রাতেই তিনজনের মৃত্যু হয়। পরদিন সকালে গুরুত্বর অসুস্থ আবু রায়হানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তিনি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ