মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

চট্টগ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের ৫টি প্রবেশপথ বন্ধ করে দিতে নির্দেশনা জারি করেছে সিএমপি।

আজ সোমবার সন্ধ্যায় এই নির্দেশনা জারি করা হয়। সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমান বলেছেন,সোমবার সন্ধ্যায় নিজ ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করে সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আমরা সব ধরনের উদ্যোগ নিচ্ছি। নগরীর আশপাশের উপজেলা থেকে প্রতিদিন লোকজন চট্টগ্রাম শহরে আসছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধের ক্ষেত্রে এটি খুবই ঝুঁকিপূর্ণ বলে আমাদের মনে হচ্ছে। সেজন্য আপাতত পাঁচটি প্রবেশপথ আমরা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অযৌক্তিক কোনো কারণে কেউ প্রবেশ করতে পারবে না।

নিষেধাজ্ঞার কবলে পড়ছে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু, চান্দগাঁও থানাধীন কালুরঘাট সেতু, কাপ্তাই রাস্তার মাথা, বায়েজীদ থানাধীন অক্সিজেন মোড় এবং আকবরশাহ থানাধীন সিটি গেইট।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণের পর থেকে মোট ১২ জনের মৃত্যু হলো।

এছাড়া, গত গত ২৪ ঘন্টায় নতুন আরও ৩৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১২৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ