মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

আইসোলেশনে মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ মারা গেছেন।

আজ সোমবার বিকেল ৩টায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, প্রায় ৬০ বছর বয়সী এই ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিলেন। আজ বিকেল ৩টায় তার মৃত্যু হয়। তার নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এদিকে, চট্টগ্রামের আনোয়ায়া উপজেলায় করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় ওই যুবকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ওসি।

উল্লেখ্য, সারাদেশে এখন পর্যন্ত ১২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারে তিনজন রোগী শনাক্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ