শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

তাবলিগের সব জামাতকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান কাকরাইল মারকাজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী করোনার প্রকোপের কারণে চলমান দেশি-বিদেশি সব জামাতকে নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তাবলিগ জামাতের মারকাজ কাকরাইল থেকে।

গতকাল শনিবার বাদ যোহর যাত্রাবাড়ীর মাদানি মসজিদে এক জরুরি মাশওয়ারায় এ-ই সিদ্ধান্ত নেওয়া হয়। কাকরাইল মারকাজের একটি বিশেষ সূত্র আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, গতকাল কাকরাইল মারকাজের শুরা সদস্য মাওলানা মুহাম্মদ হোসেন অনান্য শীর্ষ মুরব্বিদের সঙ্গে আলাপ করে এ-ই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ইতোমধ্যে ৬ শত জামাত কাকরাইলে ফিরে এসে নিজ নিজ এলাকায় চলে গেছে এবং মহল্লার মেহনতে জোড়েছে বলে জানা গেছে।
বাংলাদেশে মোট ২৭ শ জামাত মাঠে দাওয়াতের কাজ করছেন।

ইজতেমা থেকে বের হওয়া ২৭৮ জামাত, এক চিল্লার আরও ৬০০ জামাত, এবং কিছু বিদেশি জামাত দেশের নানা স্থানে দাওয়াতের মেহনত করছে।

এছাড়াও সম্প্রতিক শেষ হওয়া এসেসসি পরীক্ষার ছাত্রদের ৩৬ জামাত ময়দানে কাজ করছে। কাকরাইল সূত্র জানিয়েছে প্রায় সব জেলা উপজেলায় তাবলিগের জামাত চলমান রয়েছে। বিষয় করে ময়মনসিংহে ৩৯৫ জামাত, ভোলায় ২৭০ জামাত কক্সবাজের ৮৬ জামাত এবং চট্টগ্রামে ১৪০ জামাত মসজিদে মসজিদে কাজ করছে।

এদিকে ভারতের নিজামুদ্দিন মসজিদে তাবলিগ জামাতে যোগ দেয়া তেলেঙ্গানার ছয়জন ও শ্রীনগরের একজন মোট সাতজন এরইমধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। এজন্য বাংলাদেশের মারকাজ এ সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া নিযামুদ্দিনের ওই জমায়েতে অংশ নেয়া তামিলনাড়ুর আরও অন্তত ৫০ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। দিল্লির নিজামুদ্দিন মসজিদটিতে কয়েক সপ্তাহ ধরে প্রায় ২০০০ লোকের জমায়েত হয়েছিল। তাদের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়া তিন শতাধিক মানুষকে গত সোমবার হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার মধ্য রাতে পুলিশ ও গোয়েন্দার যৌথ অভিযানে মসজিদটি সিল করে দেয়া হয়েছে বলেও জানা যায়।

-এটি