শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

১১ এপ্রিল পর্যন্ত হাইয়াতুল উলইয়ার সব কার্যক্রম স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

করোনা ভাইরাসের কারণে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর সব কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা এসেছে।

আজ শনিবার সংস্থাটির অফিসিয়াল পেইজের এ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, করোনাভাইরাস উদ্ভূত বর্তমান পরিস্থিতিতে ৪ এপ্রিল ২০২০ ঈসাব্দ হতে ১১ এপ্রিল ২০২০ ঈসাব্দ পর্যন্ত আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে কওমি মাদরাসার চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা স্থগিত করেছ। ৬ এপ্রিল ২০২০, সােমবার থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার বিষয়ে পরবর্তিতে সিদ্ধান্ত জানাবে বলে ঘোষণা দেয় সংস্থাটি।

-এটি