শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

১০ এপ্রিল সরকারকে করোনা শনাক্তের কিট দেবে গণস্বাস্থ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস শনাক্তের কিট উৎপাদনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গণস্বাস্থ্য। তবে বিমান যোগাযোগ বন্ধ থাকায় কিট উৎপাদন ১ সপ্তাহ পিছিয়েছে। সব কিছু ঠিক থাকলে ১০ এপ্রিল সরকারের হাতে কিট তুলে দেবে প্রতিষ্ঠানটি।

গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে লন্ডন থেকে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। এ কারণে আমাদের ১ সপ্তাহ বিলম্ব হল। আমরা বসে নেই, এখন চীন থেকে আনার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ৫ এপ্রিল বিমানে চীন থেকে ইনগ্রেডিয়েন্ট বাংলাদেশে পঠানো হবে। এপ্রিলের ৬ তারিখ সেটি ঢাকা এসে পৌঁছাবে। ওইদিন আমরা মূল উপকরণ হাতে পেলে ১০ এপ্রিল সরকারের হাতে কমপক্ষে এক হাজার কিট তুলে দিতে পারব।

-এএ