মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

শ্বাসকষ্টে জামাইয়ের মৃত্যু, শ্বশুরবাড়ি লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেহেরপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের ওই ব্যক্তির শ্বশুরবাড়িটি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস বলেন, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হওয়ায় করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তির শ্বশুরবাড়িটি লকডাউন করা হয়েছে। মৃতদেহের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তির বাড়ি বগুড়া এবং তিনি নৌবাহিনীতে চাকরি করতেন। ছুটি কাটাতে পরিবারসহ ৫-৬ দিন আগে শ্বশুড়বাড়িতে এসেছিলেন। বুধবার সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ