মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রোববার থেকে সীমিত পরিসরে ডাকঘর খোলা থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস রোধে সাধারণ ছুটির মধ্যেই আগামী রোববার থেকে দেশের জিপিও ও প্রধান ডাকঘর তিন ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ এপ্রিল রোববার থেকে সব জিপিও ও প্রধান ডাকঘর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হবে।

এসব ডাকঘর থেকে বিশেষ ব্যবস্থায় ডাকঘর সঞ্চয় ব্যাংকের লেনদেনের পাশাপাশি সীমিত আকারে ই-কমার্স, মোবাইল মানি অর্ডার এবং পার্সেল সেবার কাউন্টার খোলা থাকবে।

গত ২৬ মার্চ থেকে সারাদেশে সব ধরনের অফিস-আদালতে ছুটি চলছে। যানবাহন চলাচল বন্ধ রেখে সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। ছুটি শুরুর পর জরুরি সেবাগুলো চালু রাখা হলেও ডাকঘরের সেবা বন্ধ ছিল।

এই পরিস্থিতিতে রবিবার থেকে সীমিত আকারে সেবা চালুর কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছুটিকালীন সময়ে জনস্বার্থে ডাকসেবা অব্যাহত রাখার লক্ষ্যে’ ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এই নির্দেশনা দিয়েছেন।

মেট্রোপলিটন শহরগুলোর সাব পোস্টঅফিসও রোববার থেকে সীমিত আকারে খোলা রাখা যাবে। কোন কোন পোস্টঅফিস খোলা থাকবে তা পোস্টমাস্টার জেনারেলরা ঠিক করে দেবেন। জেলা পর্যায়ে জরুরি ডাক পরিবহন সেবা দিতে বিশেষ ব্যবস্থায় কেবল দিনের বেলায় ডাক বিভাগের নিজস্ব গাড়ি চালানো হবে।

উপজেলা পর্যায়ে মেইল পৌঁছে দিতে সংশ্লিষ্ট পোস্টমাস্টার জেনারেল বা ডেপুটি পোস্টমাস্টার জেনারেলদের স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নগদ টাকা ও ট্রেজারি লেনদেনের জন্য ‘উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করে’ ডাক বিভাগের নিজস্ব পরিবহন সীমিত পরিসরে চলাচল করবে। ই-কমার্স ও পার্সেলের ক্ষেত্রে জীবন রক্ষাকারী ওষুধ এবং করোনা ভাইরাস মোকাবিলায় ব্যবহৃত সামগ্রী অগ্রাধিকার পাবে।

ঘরে ঘরে কোনো পার্সেল বিতরণ করা হবে না, গ্রাহককে তা বিতরণকারী ডাকঘর থেকে সংগ্রহ করে নিতে হবে। ডাকঘরের সব কর্মীকে এই সময় করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মেনে চলতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ