মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

কমলগঞ্জে নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করছেন মাধবপুরের ইউপি সদস্য বাবুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: মানুষের এই দুঃসময়ে, মানুষের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে ০২ নং ওয়ার্ডে ইউপি সদস্য বাবুল কুমার সিংহ। তার নিজ উদ্যোগে এলাকার যুবকদের নিয়ে পুরো ওয়ার্ডজুড়ে প্রতিটি পাড়ায় পাড়ায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

আজ ৩ (এপ্রিল) শুক্রবার সকালে শুকুর উল্লার গ্রামের চৌমুহনী জামে মসজিদে ইউপি সদস্য বাবুল কুমার সিংহের নেতৃত্বে জীবাণুনাশক স্প্রে এমন চিত্র দেখা গেছে। এসময় বিশিষ্ট সমাজসেবক হাজী জয়নাল আবেদীন, সাংবাদিক রফিকুল ইসলাম জসিম, নুরুল হোসেন ও নুরুল ইসলাম সহ সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

করোনা প্রতিরোধে এবং এলাকার মানুষকে সচেতন করে তুলতে ২ নং ওয়ার্ডে সকল পাড়ায় পাড়ায় বিভিন্ন বাসা-বাড়িতে এবং রাস্তাঘাটে ইউপি সদস্য বাবুল কুমার সিংহের উপস্থিতে জীবাণুনাশক স্প্রে করা হয়৷ আর বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসার জন্য সবাইকে সর্তক করছেন তিনি।

ইউপি সদস্য বাবুল কুমার সিংহ জানান, মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি, এজন্য নিজ জায়গা থেকে চিন্তা করে এ কাজ করে যাচ্ছি। আমার ওয়ার্ডে প্রতিটি পাড়ায় পাড়ায় জীবাণুনাশক ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে স্প্রে করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ