মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাংলাদেশ সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে,মাঠে নামানো হয়েছে সশস্ত্র বাহিনীকেও,কিন্তু এরপরেও মানছে না অনেকেই এই আইন। আর অন্যদিকে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে ত্রাণ বিতরণের নামে,বিভিন্ন মানুষ বা সংগঠন আইন বহির্ভূতভাবে লোক জড়ো করছেন,এতে করে সামাজিক দূরত্ব নিশ্চিত ব্যাহত হচ্ছে,এ বিষয়টির প্রতি লক্ষ্য রেখেই ময়মনসিংহ জেলা প্রসাসকের পক্ষ থেকে নেওয়া হয়েছে একটি বিশেষ উদ্যোগ।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মো.মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি আওয়ার ইসলামকে বলেন,সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে,ইতিমধ্যে আমরা এ বিষয়ে কাজও করে যাচ্ছি।

তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন ব্যক্তি বা সংগঠন ত্রাণ বিতরণ করছে,ফলে এতে করে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ব্যাহত হচ্ছে,এছাড়াও অনেকেই একাধিকবার ত্রাণ পাচ্ছেন,আবার অনেকেই পাচ্ছেন না,এমনটি যেন না হয়,এবিষয়টিকে লক্ষ রেখেই আমরা উদ্যোগটি নিয়েছি।

তিনি বলেন,যারা নিজ নিজ এলাকায় কাজ করতে চান এবং অসহায় হতদরিদ্রদের সহযোগিতা করতে চান,তারা যেনো আমাদের দেওয়া লিঙ্কে প্রবেশ করে রেজিস্ট্রেশন করেনেন।

রেজিস্ট্রেশন করতে এই লিঙ্কে প্রবেশ করুন https://forms.gle/mbm4VypBjWVkcEYt7

তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে অনেক সাড়া পেয়েছি,এবং পাচ্ছি,সকলের এই আন্তরিকতা আমরা সত্যিই অভিভূত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ