মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

বাইরে অযথা ঘোরাঘুরি করায় ৮৭ জনের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক দূরত্ব নিশ্চিত না করে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করায় তিন জেলায় ৮৭ জনকে জরিমানা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি সাময়িক বদলালেও কিছুক্ষণ পর তা আবারো আগের অবস্থায় ফিরে যায়।

চাঁপাইনবাবগঞ্জে অপ্রয়োজনে নির্দেশনা না মেনে বাড়ির বাইরে থাকায় ২৫ জনকে আটক করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় ৫৩ জনকে করা হয়েছে জরিমানা।

গোপালগঞ্জে বাইরে আড্ডা দেয়ায় ৭ যুবককে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বগুড়ার দুঁপচাচিয়ায় ঘোরাঘুরি করায় দুইজনকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রামের রাস্তাঘাটে অহেতুক জটলা করতে দেখা গেছে। যশোরের অলিতে-গলিতে আড্ডা দিতে দেখা যায় বিভিন্ন বয়সী মানুষকে। মানিকগঞ্জে রাস্তা-ঘাটে প্রয়োজন ছাড়া চলাচল করছে বহু লোক।

পাবনা, ঝিনাইদহ, পঞ্চগড়, নোয়াখালীতেও সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করতে দেখা গেছে অনেকজনকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ