মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

চট্টগ্রামে ত্রাণ না পেয়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে গ্রাণ না পেয়ে বিক্ষোভ করেছে একদল দুস্থ মানুষ। তাঁদের অভিযোগ ত্রাণ দেওয়ার খবর দিয়ে এনে তাদের ত্রাণ দেওয়া হয়নি। এ কারণে তারা ক্ষুব্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার সামনে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। এর আগে নগরীর খুলশী থানার জিইসির মোড় এলাকায় বাটা গলির সামনেও সড়ক অবরোধ করে ত্রাণের জন্য বিক্ষোভ করেন দুস্থ লোকজন।

বিক্ষোভের বিষয়টি স্বীকার করে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, সিএমপি কমিশনারের উদ্যোগে দুস্থ মানুষদের খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগের অংশ হিসেবে নগর পুলিশের বন্দর বিভাগের চারটি থানা এলাকায় তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

তিবার বেলা ১১টায় উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। কমিশনার স্যার উদ্বোধন করে চলে যাওয়ার পর কিছু লোক আকস্মিকভাবে থানা কমপাউন্ডে জড়ো হন। তারা ত্রাণ সামগ্রী পাওয়া আশ্বাস পেয়ে এখানে এসেছে, এমনটা জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ