মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

নান্দাইলে ট্রাকের চাপায় ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ নান্দাইল উপজেলার কিশোরগঞ্জ হাইওয়ে রোডে মালবাহী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে দু’জন মারা গিয়েছে। আজ বুধবার সকালে ময়মনসিংহ পৌর এলাকার কিশোরগঞ্জ মহাসড়কে অবস্থিত মালগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শেরপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত আমজত আলীর পুত্র সিরাজুল ইসলাম (৬০), নান্দাইল পৌরসদরের কাকচর গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র ভ্যান চালক আব্দুর রশিদ (৬০)।

জানা যায়, সিরাজুল ইসলাম পান বিক্রির জন্য সাইকেলে উপজেলা সদরে নিয়ে আসছিল। এসময় ট্রাকটি তাকে পাশ ঘেষে চাপা দেয়। আব্দুর রশিদ সামনে পরে গেলে তাকেও ট্রাকটি চাপা দেয়। তার স্বজনরা জানান, রশিদ সকালে ফসলি জমি দেখতে বাড়ি বের হয়ে মেইন রোডে এসে দূর্ঘটনার স্বীকার হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার এবং হেলপার দুর্ঘটনার সাথে সাথেই পলায়ন করে। পরে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ