মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

জ্বর-শ্বাসকষ্টে যুবকের মৃত্যু, জানাজা ছাড়াই দাফন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জানাজা ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে নড়াইলে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে ওই যুবকের (২৫) মৃত্যু হয়। দক্ষিণ নড়াইল সরকারি গোরস্থানের পাশের বাসিন্দা সুলতানের ভাষ্য ‘রাত একটার দিকে তড়িঘড়ি করে একটি মরাদেহ দাফন করা হয়েছে।’ জানা গেছে, শ্বাসকষ্ট ও বমির সমস্যা নিয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ১৫ মিনিটের মধ্যেই মারা যান এক যুবক। এর আগে তিনি ১০ দিন ধরে জ্বর, বমি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। জাগোনিউজ

ওই যুবকের এক নিকট আত্মীয় জানান, তিনি ১০ দিন আগে অসুস্থ হন। করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ থাকায় তার পরিবার আইইডিসিআর’র হটলাইনে যোগাযোগ করেও সন্তোজজনক কোনো উত্তর পায়নি। কয়েকদিন ধরে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা সেবা দেয়া হয়। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় মঙ্গলবার রাত পৌনে ৯টার সময় সদর হাসপাতালে ভর্তি করে পরিবার। ভর্তির পর ওয়ার্ডে নেয়ার সময় মারা যান তিনি। পরে রাতেই তাকে দাফন করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুর রহমান বলেন, ওই রোগী শ্বাসকষ্ট ও বমি নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগ থেকে ভর্তি ও চিকিৎসা সেবা দিয়ে ওয়ার্ডে পাঠানোর পর তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু বলেন, ‘১৫ মিনিটে কোনো করোনায় আক্রান্ত রোগী মারা যেতে পারে না। তিনি মিনি স্ট্রোকে মারা গেছেন।’

-এ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ