শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

গওহরডাঙ্গা মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা ছায়েন উদ্দিনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শামসুল হক ফরিদপুরী রহ. প্রতিষ্ঠিত ফরিদপুর জেলার গোপালগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা ছায়েন উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮২ এর মত।

আজ বুধবার রাত ৯.৩০ টায় ইন্তেকাল করেন।

আগামী কাল বৃহস্পতিবার বাদ জোহর গওহরডাঙ্গা মাদরাসায় জানাজা শেষে মাকবারায়ে শামছিয়ায় দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বার্ধক্য জানিত কারনে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ছয়ছেলে দুই মেয়ে অসংখ্য ছাত্র ভক্তবৃন্দ মুরিদান রেখে গেছেন।

তিনি ছদর সাহেব হুজুর রহ. ছাত্র ছিলেন এবং তার তার নির্দেশে ১৯৬৮ সালে গওহরডাঙ্গা মাদরাসায় খেদমতে (শিক্ষক) নিয়োজিত হন। মৃত্যু পর্যন্ত তিনি গওহরডাঙ্গা মাদরাসায় খেদমতে নিয়োজিত ছিলেন।

তার মৃত্যুতে গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রুহুল আমীন গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, ফরিদপুরী হুজুর মাওলানা ছায়েন উদ্দিন ছিলেন একজন মেধাবী অনুসন্ধানী মুহাদ্দিস। তার হাদিসের তারকরির ছিল অসাধারণ। তিনি আব্বাজি রহ. এর রেখে যাওয়া খাদেমুল ইসলামের কাজের একজন বিজ্ঞ মুবাল্লিগ ছিলেন। তার মৃত্যুতে আমি একজন বিচক্ষণ মুরব্বী হারালাম। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তার মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন ছদর সাহেব হুজুর রহ.এর পৌত্র ও গওহরডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস মুফতি উসামা আমীন। কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার মহাসচিব মাওলানা শামছুল হক, তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা ঝিনাত আলী, গওহরডাঙ্গা মাদরাসার প্রাক্তন ফুজালায়ে গওহর এর মুফতি মোহাম্মদ তাসনীম ও মাওলানা আতাউর রহমান।

-এটি