মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

রাজধানীর বিভিন্ন জায়গায় অসহায়দের মাঝে হাসানাত আমিনীর খাবার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস ইস্যুতে লকডাউন চলায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ রোববার রাজধানী ঢাকায় অসহায় গরীব, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষের মাঝে এ খাবার বিতরণ করেছেন তিনি। খাবার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, বড়কাটারা মাদরাসার ইফতা বিভাগের প্রধান মুফতি আনিসুর রহমান, ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান, ইসলামী যুব খেলাফত নেতা মাওলানা মুশাহিদুর রহমান শাহীন, ছাত্রনেতা মুহাম্মদ আবু তাহের প্রমুখ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আজ দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত ঢাকার বুড়িগঙ্গা বেঁড়িবাধ, বাবুবাজার, নয়াবাজার, বংশাল, সাতরওজা, চকবাজার, উর্দ্দু রোড এলাকায় দুপুরের খাবার বিতরণ করা হয়। বর্তমান এই কঠিন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিৎ সাধ্যমতো গরীব, অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানো। আমরা চেষ্টা করে যাচ্ছি, যতদিন এই লকডাউন চলবে আমাদের খাদ্য বিতরণ কর্মসূচীও অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সামর্থবানরা এগিয়ে আসলে দেশের দিনমজুর অসহায়রা স্বস্তি পাবে বলে আশা করি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ