রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

ফরিদপুরের ভাঙ্গায় আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া গ্রাম থেকে একহাজার ৫০ পিস ইয়াবা এবং তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার মুহা. শফিকুল ইসলামের নেতৃত্বে ভাঙ্গা থানার পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- জাকিয়া সুলতানা, মুহা. সেলিম মিয়া। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তাদের বাড়ি ঢাকার ধামরাইলে এবং ব্রাহ্মনপাড়া গ্রামের নুরুল হক মুন্সীর ছেলে মিঠু মুন্সী।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীরা শনিবার গভীর রাতে টেকনাফ পিরোজপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে কাঠালবাড়ী এসে পৌঁছায়। পরে মিঠু মুন্সী (২৫) কাঠালবাড়ী থেকে মাদক কারবারি সেলিম মিয়া এবং জাকিয়াকে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ গভীর রাতে ব্রাহ্মনপাড়া গ্রাম থেকে তাদের আটক করেন।

আটককৃত জাকিয়া সুলতানা থেকে ৮৫০পিস এবং স্বামী সেলিম মিয়া থেকে ২০০পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে মুহা. শফিকুল ইসলাম জানান।

-এএ