আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগ শামাল দিতে সাংগঠনিক সামর্থকে কাজে লাগিয়ে খেলাফত মজলিস ‘করোনা ভাইরাস দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’ গঠন করেছে। করোনার সংক্রমণ রোধ এবং এর প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগ ব্যবস্থাপণায় সারাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে শাখায় শাখায় ১২ দফা নির্দেশনা প্রেরণ করা হয়েছে।
সংগঠনের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের প্রেরিত নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবন আজ স্থবির। অজানা আশংকায় দিনাতিপাত করছে বিশ্ববাসী। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবাই প্রদেশের উহান শহর থেকে এই করেনা ভাইরাস ছড়িয়ে পরে। চীনের পরে ইউরোপ, আমেরিকাসহ সারা বিশ্ব আজ আক্রান্ত।
২৮ মার্চ পর্যন্ত ৬ লক্ষাধিক মানুষ আক্রান্ত এবং ২৭ হাজারেরও বেশী মানুষ মৃত্যুবরণ করেছে কোভিড-১৯ এ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আমাদের প্রিয় মাতৃভ‚মি বাংলাদেশও করোনভাইরাসের আক্রমনের শিকার। এ পর্যন্ত ৪৮ জন আক্রান্ত ও অন্তত: ৫ জনের মৃত্যুর খবর প্রকাশ হয়েছে। চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিগণও আক্রান্ত হচ্ছেন এ ভাইরাসে। এ ভাইরাসের এখনো কোন প্রতিষেধক আবিস্কৃত হয়নি। করোনভাইরাস দমনে সারা দুনিয়ার মানুষের সকল প্রচেষ্টা থমকে আছে। মানুষ সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট এ দুর্যোগ ও মহামারি থেকে পরিত্রাণের জন্য সর্বশক্তিমান আল্লাহর সাহায্যই একমাত্র ভরসা। করোন ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করতে হবে। বেশি বেশি তাওবাহ-ইস্তিগফার করতে হবে। একই সাথে করোন ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ সংস্থা (হু) এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা প্রতিপালন করতে হবে। আতঙ্ক নয় সবাইকে সচেতন হতে হবে।
এ অবস্থায় একটি প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে খেলাফত মজলিস ইতোমধ্যেই ঘোষিত ২০ মার্চ থেকে ৫ এপ্রিল-এর সাংগঠনিক পক্ষের কার্যক্রম স্থগিত করে করোনাভাইরাস সচেতনতা অভিযান শুরু করেছে। রাজধানীসহ সারাদেশের বিভিন্ন শাখায় লিফলেট বিতরণসহ সচেতনতামূলক কর্মসূচী পরিচালনা করা হয়েছে। বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে লকডাউন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষকে ঘরের মধ্যে থাকতে হচ্ছে। এতে সীমিত আয়ের মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে গেà