বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আশুরার চেতনায় সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন

করোনায় স্পেনের রাজকুমারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসার মৃত্যুবরণ করেছেন। এতে রাজপরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নোভেল করোনাভাইরাস সংক্রমণে এ প্রথম কোনও রাজপরিবারের সদস্যের প্রাণ গেলো।

জানা যায়, ৮৬ বছর বয়স্ক মারিয়া টেরেসোর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তার ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বারবন, ডিউক অব আরানজুয়েজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইবুকে তারা জানান, মারিয়া টেরেসার শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর শুক্রবার প্যারিসে তার মৃত্যু হয়েছে। ওইদিনই মাদ্রিদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রিন্স হাভিয়ার ও ম্যাডেলিন ডি বারবনের ছয় সন্তানের অন্যতম মারিয়া টেরেসা ১৯৩৩ সালের ২৮ জুলাই প্যারিসে জন্মগ্রহণ করেন।

ব্রিটেনের প্রিন্স চার্লসও সম্প্রতি নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে আইসোলেশনে রয়েছেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথকেও রাখা হয়েছে সতর্ক অবস্থায়।

গত কয়েক মাসে স্পেনে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত ৭৩ হাজার ২৩৫ জন মানুষ সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ হাজার ৯৮২ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ