শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

হোম কোয়ারেন্টাইনে চট্টগ্রাম বোর্ডের তিন কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ আরো দুই কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অন্য দুই কর্মকর্তা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এবং কলেজ পরিদর্শক জাহেদুল হক।

বুধবার বিকেলে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত রোববার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার কক্সবাজার অঞ্চলের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কক্সবাজার সরকারি কলেজের একজন অধ্যক্ষ ওই বৈঠকে যোগ দিয়েছিলেন যিনি ওমরাহফেরত করোনা ভাইরাস আক্রান্ত মায়ের সংস্পর্শে ছিলেন। বুধবার বিষয়টি জানাজানি হওয়ার পর বৈঠকে অংশগ্রহণকারী প্রফেসর প্রদীপ চক্রবর্তী এবং বোর্ডের আরো দুই কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

ওই অধ্যক্ষের মা ১৫ মার্চ ওমরা পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরেন। এরপর ২০ মার্চ জ্বর, কাঁশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হন।

করোনা উপসর্গ সন্দেহে ২২ মার্চ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হলে মঙ্গলবার আইইডিসিআর থেকে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

-এএ