সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তলিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

'কর্মহীন-আশ্রয়হীনদের জন্য সরকারিভাবে খাবারের ব্যবস্থা করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, করোনা ভাইরাসের জন্য সারাদেশ লকডাউনের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু ঢাকাসহ সারাদেশের ভাসমান মানুষের জন্য সরকার কী ব্যবস্থা করেছে? দেশের সচেতন মানুষ তা জানতে চায়।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, যারা প্রতিদিন কাজ না করলে পেটে ভাত জুটে না এবং যাদের ঘর-বাড়ী কিছুই নেই, তাদের কি হবে? তাদের জন্য সরকার কি ব্যবস্থা করেছে?।

তিনি বলেন, ঢাকাসহ সারাদেশের কর্মহীন ও আশ্রয়হীন মানুষের জন্য দেশের স্বাভাবিক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত সরকারিভাবে খাবারের ব্যবস্থা করতে হবে। এটা সরকারের দায়িত্ব ও কর্তব্য। অপরদিকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে হবে।

সিন্ডিকেট করে কেউ যেন সাধারণ মানুষকে বিপাকে ফেলতে না পারে সেদিকে সরকারের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমীর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ