সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

করোনা নিয়ে কেউ ভুল তথ্য ছড়াবেন না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের এ দুর্যোগের সময়ে কেউ করোনা নিয়ে ভুল তথ্য ছড়াবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার বিকেল চারটায় স্বাস্থ্যমন্ত্রীর পেইজ "Health Minister Zahid Maleque,mp" থেকে লাইভে করোনা ভাইরাস সংক্রান্ত পিপিই সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী কিছুদিন আপনারা দূরত্ব বজায় রাখুন। করোনায় আক্রান্ত হলে পরিবারও আক্রান্ত হবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সতর্কতার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, কাল স্বাধীনতা দিবসে ১০ হাজার পিপিই চীন থেকে আসবে। সরকারের সঙ্গে সবাই হাত মিলিয়ে কাজ করবেন। এরই মধ্যে ৭ জন রোগী সুস্থ হয়েছেন। এটা ভালো খবর। সবাই দূরত্ব বজায় রাখবেন। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দিয়েছে সেটি সবাই মেনে চলবেন।

অনুষ্ঠানে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের সুরক্ষার জন্য পিপিই এর কিছুটা স্বল্পতা রয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় চার লাখ পিপিই সংগ্রহ করেছেন। তিন লাখ ইতোমধ্যে হাসপাতালে বিতরণ করেছেন, আরো এক লাখ পিপিই রয়েছে। আরো লাখ লাখ পিপিই বিভিন্ন বেসরকারি সংস্থা সরকারের হাতে তুলে দিচ্ছে। আজকে প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমরা ৫ হাজারে পিপিই পেয়েছি।

‘যারা স্বাস্থ্যসেবায় যুক্ত তাদের আশ্বস্ত করতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত সজাগ, সচেতন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী তারা কাজ করছেন। প্রাইভেট মেডিকেলগুলোতে ২০ হাজার শয্যা আছে। আমরা প্রাইভেট মেডিকেলগুলোতে পিপিই সরবরাহ করেছি। আশা করি অল্প সময়ের মধ্যে সংকট কাটিয়ে উঠতে পারব।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ