মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

করোনায় আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের সব পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদরাসা শিক্ষা বাের্ড) বাংলাদেশ করোনা ভাইরাসের এ পরিস্থিতিতে সব পরীক্ষা স্থগিত করেছে।

আজ বুধবার কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি সংস্থা হাইয়াতুল উলইয়ার অন্তর্ভুক্ত এ বোর্ডটির সব পরীক্ষা স্থগিত করেছে।

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বোর্ডের মহাসচিব আল্লামা আব্দুল হালীম বোখারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস, মারকাযী ও গাইরে মারকাযীসহ অন্যান্য পরীক্ষা স্থগিত করা হলো। করােনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে আঞ্জুমানে ইত্তেহাদুল মারিস (কওমী মাদ্রাসা শিক্ষা বাের্ড) বাংলাদেশ- এর মজলিসে আমেলার এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত গৃহিত হয় যে, দাওরায়ে হাদীসসহ সকল পরীক্ষা পূর্ব ঘােষিত তারিখে অনুষ্ঠিত হবে না। পরিস্থিতির আলােকে পরবর্তীতে তারিখ ঘােষণা করা হবে, ইনশাআল্লাহ।

এব্যাপারে ইত্তেহাদভুক্ত মাদ্রাসার মারকাযী ও গাইরে মারকাখী সকল শিক্ষার্থীকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, তারা যেন পরীক্ষার জন্যে প্রস্তুত থাকে। যে কোনাে মুহুর্তে পরীক্ষার ঘােষণা আসতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ