শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

‘করোনার সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনও সম্পর্ক নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলছেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ, এর সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনও সম্পর্ক নেই।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিকভাবে সাধুবাদ না জানালেও বিএনপির পক্ষ থেকে কিন্তু পরবর্তীতে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। এবং সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। খালেদা জিয়ার আইনজীবীদের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে।

করোনা মোকাবেলার প্রসঙ্গে তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারি ছুটি দেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল সীমিত করা হয়েছে, গণপরিবহন বন্ধ করা হয়েছে। এতে মানুষের চলাচল বন্ধ হলে করোনা ভাইরাস সংক্রমনটা রোধ হবে। অন্যান্য দেশ বিশেষ করে চীন, দক্ষিণ কোরিয়া এসব ব্যবস্থা নিয়ে অনেকটা সফল হয়েছে। সেই কারণেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন।

তিনি বলেন, আমরা আশা করি, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মহাদুর্যোগ থেকে দেশ ও মানুষকে রক্ষা করতে পারবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ