শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

করোনায় মৃত ব্যক্তির লাশ আগুনে পুড়ানোর হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্ন: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর লাশ থেকে সংক্রমণের আশংকায় অনেকে লাশ পুড়িয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন৷ অনেকে পুড়েও ফেলছেন৷ এটা কতটুকু শরিয়তসম্মত? জানিয়ে উপকৃত করবেন ৷

উত্তর: কোনো মৃত ব্যক্তির লাশ পুড়িয়ে ফেলা ইসলামি শরিয়ত অনুযায়ি সম্পুর্ন নাজায়েজ৷ কেননা জীবিত মানবদেহ যেমন সম্মানিত মৃত্যুর পর তার মৃতদেহও তেমন সম্মানিত৷ এজন্য লাশের সাথে অসম্মান হবে এমন কোনো কাজ করা বৈধ নয়৷

হযরত আয়েশা রা. থেকে বর্নিত, রাসূলুল্লাহ সা. বলেন, كسر عظم الميت ككسره حيا.
মৃতের শরীরে হাড্ডি ভাঙ্গা জীবিত ব্যক্তির শরীরের হাড্ডি ভাঙ্গার মত অপরাধ৷ আবু দাউদ শরিফ, হাদিস: ৩২০৭৷

যেখানে একটি হাড্ডি ভাঙ্গাই নিষেধ, সেখানে পুড়িয়ে ফেলা আরো জঘন্ন পর্যায়ের নিষিদ্ধ কাজ৷
সুতরাং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত কোনো মুসলমানকে পুড়ানে জায়েজ নয়৷ সংক্রমণ এটি একটি ঠুনকো অজুহাত মাত্র৷ দাফনের মাধ্যমেও সংক্রমণ রোধ করা সম্ভব৷ অতএব জায়েজ পন্থা থাকতে নাজায়েজ পন্থা অবলম্বন করা কোনরকমেই জায়েজ হবে না৷

সহিহ বোখারি, হাদিস-৫০৬৭, সহিহ মুসলিম-১৪৬৫, তিরমিজি-৯৩৬৷

উত্তর প্রদানে- মুফতী মেরাজ তাহসীন, মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম
ব্রাহ্মণবাড়িয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ