সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

করোনার ঝুঁকিতে খালেদা জিয়া, মুক্তির দাবি আইনজীবীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছেন শঙ্কা প্রকাশ করে তার মুক্তির দাবি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন এ দাবি জানান।

সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কারান্তরীণ এবং বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসাধীন ৭৫ বয়ষোর্ধ্ব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন আজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

‘বঙ্গবন্ধু হাসপাতালে শত শত ডাক্তার এবং নার্স প্রতিনিয়ত করোনা ভাইরাসের সুরক্ষা সরাঞ্জমাদি ছাড়া কাজ করছেন এবং হাজার হাজার রোগীর চিকিৎসা করছেন, তারা বেগম খালেদা জিয়ারও চিকিৎসা করছেন। সুতরাং যে কোনো সময় প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, যা ডাক্তার নার্সসহ বেগম খালেদা জিয়ার জীবন মারাত্মক ঝুঁকিপূর্ণ করতে পারে।’

ব্যারিস্টার খোকন আরও বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে লাখ লাখ মানুষ। ইতোমধ্যে বাংলাদেশেও আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। বিশ্বের বিভিন্ন দেশে করোনার কারণে হাজার হাজার মানুষ মারা গেছে। এই রোগের প্রাদুর্ভাবে এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কারাবন্দীদের মুক্তি দিয়েছে সরকার। তাই সরকার বিশেষ বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারে কাছে আপিল করছি খালেদা জিয়ার মুক্তির জন্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ