মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

করোনার ‘টিকা’ বিক্রি, ২ প্রতারক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ওষুধ বা টিকা আবিষ্কার করতে পারেননি তারা। অথচ দুই প্রতারক এ ভাইরাসের টিকা বিক্রি করছিল। পরে তাদেরক আটক করে পুলিশে সোপর্দ করেছে নারায়ণগঞ্জবাসী। তবে তার আগে তাদের গণধোলাই দিয়ে জুতার মালাও পরানো হয়।

জানা যায়, জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা হরি মন্দিরে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে গতকাল শনিবার এলাকাজুড়ে মাইকিং করা হয়।

রোববার দুই প্রতারক নির্ধারিত স্থানে এসে গ্রামের সহজ-সরল মানুষদের করোনাভাইরাসের টিকার কথা বলে ভিটামিনের ইনজেকশন দিতে শুরু করে। এ জন্য তারা জনপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেয়।

এক পর্যায়ে এলাকাবাসী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই দুই প্রতারককে আটক করে গণধোলাই দেয়। পাশাপাশি তাদের জুতার মালা পরিয়ে তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে।

ওই দুই প্রতারক হলেন- রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজারিবাগের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবজাল হোসেন ও পটুয়াখালীর গোমরাবাড়ির মৃত আব্দুল লতিফ খানের ছেলে বাবুল ইসলাম।

আটকের বিষয়টি নিশ্চিত করে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আহসানউল্লাহ বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দুইজনকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের কাছ থেকে বেশকিছু ভিটামিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ