রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

করোনাভাইরাস: মোদি-ইমরানের একসঙ্গে লড়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। দক্ষিণ এশিয়াতেও ছড়িয়ে পড়েছে রহস্যময় এই ভাইরাস।

পরিস্থিতি বিবেচনায় প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতে সম্মতি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) করোনা মোকাবিলায় সার্কভূক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মোদি। আর শনিবার (১৪ মার্চ) মোদির আহ্বানে সম্মতি জানালেন ইমরান খান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার সকালে দেওয়া এক বার্তায় ওই মুখপাত্র বলেছেন, মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী ইমরান খান।

এজন্য করোনা মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবে সাড়া দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নিজের স্বাস্থ্য বিষয়ক একজন বিশেষ সহকারীকে দায়িত্ব দিয়েছেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও বলেছেন, করোনা ভাইরাসের হুমকি মোকাবিলার জন্য সমন্বিত আঞ্চলিক এবং বৈশ্বিক প্রচেষ্টা দরকার। এই ইস্যুতে সার্কভূক্ত দেশগুলোর ভিডিও কনফারেন্সে অংশ নেবেন পাক প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী।

ওই মুখপাত্র জানান, প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করতে প্রস্তুত আছে পাকিস্তান। করোনা ভাইরাস ইস্যুতে প্রধানমন্ত্রী ইমরান খান ইতোমধ্যে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

উল্লেখ্য, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে অন্তত ১২৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের ইতোমধ্যে ৫ হাজার ছাড়িয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ