রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তির দাবি স্বজনদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার বোন সেলিম ইসলাম।

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

সেলিমা ইসলাম বলেন, উনার (খালেদা জিয়ার) স্বাস্থ্যের অবস্থা আগের মতই আছে। কোনো কিছুর পরিবর্তন হয়নি। শ্বাস কষ্টের কারণে নিঃশ্বাস নিতে পারছেন না। তার বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, খেতে পারছে না, খেলে বমি করছে।

খালেদা জিয়ার মামলার সর্বশেষ যে জামিন আবেদন করা হয়েছে সে বিষয়ে তিনি সবকিছু জানেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিম ইসলাম বলেন, উনি এসব বিষয়ে সব কিছু জানেন। আমরা মনে করি মানবিক কারণে হলেও তাকে মুক্তি দেয়া উচিত। তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। এতকিছুর পরেও আমরা তাকে জীবিত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে যেতে পারবো কিনা সেটা নিয়ে সন্দিহান।

আজ বিকেল তিনটায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে আসেন তার পরিবারের সদস্যরা।

খালেদার সঙ্গে তার বোন সেলিম ইসলাম, ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি সামিয়া ইস্কান্দার দেখা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

-এএ