শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

দিল্লিতে সহিংসতার প্রতিবাদে সিলেটে সমমনা ইসলামি দলগুলোর বিক্ষোভ মিছিল শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক: ভারতে নাগরিকত্ব আইন (সিএএ) এর প্রতিবাদ করায় দিল্লিতে সহিংসতা, মুসলমানদের হত্যা-নির্যাতন ও মসজিদে অঙ্গিসংযোগের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সিলেটের সমমনা ইসলামি দলগুলো।

মঙ্গলবার (৩ মার্চ) মাগরিবের পর বন্দরবাজারস্থ জমিয়তের কার্যালয়ে সিলেটের সমমনা ইসলামি দলগুলোর বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৬ মার্চ (শুক্রবার) জুমার পর সমমনা ইসলামি দলগুলোর মিছিল নগরীর বিভিন্ন স্পট থেকে সিলেট কোর্ট পয়েন্টে এসে জমায়েত হবে। সেখানে সমাবেশ শেষে সমমনা ইসলামি দলসমূহ সিলেটের ব্যানারে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হবে।

বৈঠকে আগামী শুক্রবার কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে আগামীকাল (বুধবার) থেকে নগরীর বিভিন্ন স্পটে গণ সংযোগ ও আসরের পর সমমনা ইসলামি দলসমূহের ছাত্র নেতৃবৃন্দের সাথে বৈঠকের কর্মসূচী নির্ধারণ করা হয়।

বৈঠকে আগামী শুক্রবারের বিক্ষোভ কর্মসূচীতে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় বৈঠকে ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, সহ সভাপতি মাওলানা খয়রুল হোসেন, জেলার সহ সভাপতি মাওলানা আসরারুল হক।

খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সেক্রেটারী মাওলানা নেহাল আহমদ, জেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।

মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিবুর রহমান শিহাব, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মাওলানা ফয়জুল হক জালালাà¦