শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আল্লাহর ৯৯ নাম সম্বলিত ২৮ ফুট লম্বা কলম তৈরি করলেন হায়দার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুকে বাংলাদেশ ও নিজের নাম তুলতে সেগুন গাছ দিয়ে ২৮ ফুট লম্বা একটি কলম (বলপয়েন্ট) তৈরী করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আবদুল্লাহ আল হায়দার-(৩০) নামে এক যুবক।

কলমের গায়ে তিনি আরবিতে আল্লাহতায়ালা ৯৯ টি নাম ও আল কুরআনের ১১৪টি সুরার নাম খোদাই করে লিখেছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেলে কলমটি তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানকে উপহার দিতে চান হায়দার।

আবদুল্লাহ আল হায়দার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মরহুম শরীফ আব্দুল্লাহ হারুনের ছেলে। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন।

ইতিমধ্যেই হায়দার তার তৈরী কলমটিকে (বলপয়েন্ট) বিশ্বের সর্ববৃহৎ বল পয়েন্ট হিসেবে স্বীকৃতি পেতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদনও করেছেন। স্বীকৃতি পেতে হলে গিনেস বুক কর্তৃপক্ষের দেয়া ৬১টি শর্ত পূরণ করতে হবে হায়দারকে। যদিও, তার দাবি গিনেস বুক কর্তৃপক্ষের সবগুলো শর্তই পূরণ করেছেন তিনি।

বাড়ির ছাদের ওপরই সেগুন গাছ দিয়ে তিনি কলমটি তৈরি করেছেন। ৭৮ কেজি ওজনের এই কলমের দৈর্ঘ্য ২৭ দশমিক ৮ ফুট (৮ দশমিক ৪৭ মিটার) ও এর প্রস্থ ১৮ইঞ্চি।

কলমটিতে আরবি হরফে খোদাই করে লেখা হয়েছে আল্লাহর পবিত্র ৯৯টি নাম ও পবিত্র কোরআন শরীফের ১১৪টি সুরার নাম। হায়দার নিজেই আরবি হরফে নামগুলো খোদাই করেছেন। কলমের নিপ তৈরিতে তাকে সহযোগিতা করেছেন মাস্টার ক্রাফটম্যানশিপের হেড ট্রেইনার জাহিদ হোসেন।

আরবি হরফে লেখাগুলো যাচাইয়ে সহযোগিতা করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক নজরুল ইসলাম বিন সাইদ এবং সদর উপজেলার নরসিংসার গ্রামের জোবায়দা খাতুন মহিলা মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল্লাহ।

হায়দার বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেলে কলমটি তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানকে উপহার দিতে চান।

হায়দার জানান, গত ২ জানুয়ারি তিনি কলমটি তৈরির কাজ শুরু করেন। এজন্য গ্রামের পাশের লালপুর বাজার থেকে ২৮ হাজার টাকায় ২৫ ফুট লম্বা একটি সেগুন গাছ কিনেন। গাছটি বাড়িতে এনে ছাদের ওপর রেখে শুকিয়ে দুইভাগে কাটেন। এরপর ২৫ ফুট দৈর্ঘ্যের ও আধা ইঞ্চি প্রস্থের স্টিলের পাইপ স্থাপন করে গাছটি আঠা দিয়ে যুক্ত করেন। কলমটির জন্য ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের নিপ বà¦