শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ টানা তিন দিন বন্ধ হজ পোর্টালের কার্যক্রম

দিল্লি সহিংসতায় আক্রান্তদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী দিল্লিতে চলমান সংঘর্ষে ইতোমধ্যে ২৪ জন নিহত হয়েছেন। এছাড়াও ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ।  দাঙ্গার নামে মানে বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হচ্ছে বলে খবর দিয়েছে বিবিসি।

দিল্লি বর্তমান এ অবস্থার করণে দ্রুত বাংলাদেশ সফর বাতিল করে আজ বুধবার দিল্লী পৌঁছেছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়েদ মাহমুদ আসআদ মাদানী।

দিল্লি পৌঁছেই সংঘর্ষে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে দৌড়ঝাঁপ শুরু করেছেন। ইতোমধ্যেই তিনি জিটিবি হাসপাতালে রোগীদের পাশে দাঁড়িয়েছেন।

নিহতদের প্রতি শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সবাইকে আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ সন্ধ্যায় জমিয়তে উলামা হিন্দের প্রেস উইন মুব্বাশ্বির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা সাইয়েদ মাহমুদ আসআদ মাদানী দিল্লির এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুসলমানদের উত্তরণের উপায় নিয়েও শীর্ষ ও মুসলিম পণ্ডিতদের সঙ্গে পরামর্শ করছেন বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ