রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮

নতুন আতঙ্ক, সংক্রমিত হওয়ার ২৭ দিন পর ধরা পড়ল করোনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকেই গবেষকরা দাবি করে আসছিলেন ভাইরাসটি মানবদেহে ১৪ দিন পরে নিজের অবস্থান জানান দেয়। তাদের এ নির্দেশনা মোতাবেক চীন ও বিভিন্ন দেশ সন্দেহভাজনদের ১৪ দিন করে কোয়ারেন্টাইনে রাখছিল। কিন্তু এসব হিসেব পাল্টে দিল চীনের হুবেই প্রদেশের ৭০ বছর বয়সী এক ব্যক্তি। আক্রান্ত হওয়ার ২৭ দিন পর তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

চিকিৎসকেরা বলছেন, আগে ১৪ দিনের কথা বলা হলেও এখন মনে হচ্ছে তারচেয়েও বেশি সময় প্রয়োজন। অন্যদিকে চীনা বিশেষজ্ঞরা বলছেন, সময় বেড়ে যাওয়ায় প্রাদুর্ভাবের বিস্তার রোধের প্রচেষ্টা আরও জটিল হতে পারে।

গত ২৪ জানুয়ারি ৭০ বছর বয়সী জিয়াং নামে ওই ব্যক্তি হুবেই প্রদেশে যান। এরপর ২৭ দিন পর তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়।

প্রসঙ্গত, চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমার কোনো লক্ষণই নেই। দিনকে দিন তা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে আরো ১০৯ জন। এ নিয়ে শুধু চীনেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৪৫৮ জনে। চীনের বাইরে এখন পর্যন্ত মারা গেছে আরো ১৫ জন।

শনিবার আরও ৬৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে হুবেই কর্তৃপক্ষ। সবমিলিয়ে প্রদেশটিতে ৬৪ হাজার ৮৪ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। করোনা আক্রান্ত ৪০ হাজার ১২৭ জন রোগীয় হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ১ হাজার ৮৪৫ জনের অবস্থা আশঙ্কজনক। আর ১৫ হাজার ২৯৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ