বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সড়ক দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ চার শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইলে মহাসড়কে উপজেলার সোহাগপুর জুই যুথি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্দার সাদুল্যাপুর উপজেলার মীজপাড়া গ্রামের চটকু শেখের মেয়ে রশিদা বেগম (৩০), একই এলাকার রুপনাথপুর গ্রামের অমূল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস (৩৫), গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গোবিন্দরায় দেবাত্তর তেরাঙ্গা গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর আক্তার (১৮) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাঘারিয়া গ্রামের আলম মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৩০)।

পুলিশ জানায়, সকালে উপজেলার গোড়াই এলাকা থেকে কয়েকজন শ্রমিক একটি লেগুনায় ধেরুয়া নাসির গ্রাস কারখা্নায় যাচ্ছিলেন। পথে জুই যুথি পাম্পের সামনে সার্ভিস লেনে দাঁড়ানো ওই লেগুনাকে পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দিলে তিন নারীসহ চারজন নিহত হন।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, আইনি পক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি পুলিশ আটক করতে পারেনি। মারা যাওয়া ব্যক্তিরা নাসির গ্লাস কারখানার শ্রমিক ছিলেন।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ