রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’ 

ভারত সফরে মোদির সঙ্গে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ভারত সফরে মোদির সঙ্গে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বার্তা দিল হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের মুখপাত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের ডেমোক্রেটিক ট্র্যাডিশনকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মান করে।

ভারত সফরে এসে নানা বিষয়ে কথা বলবেন ট্রাম্প। এর মধ্যে আছে ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গও, এই বিষয়েও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলবেন তিনি। ভারতে সিএএ এবং এনআরসি নিয়ে যে বিক্ষোভ-আন্দোলন চলছে, সে বিষয়েও অবগত এবং উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজ সাংবাদিকদের জানায়, ভারত ধর্মীয়-সাংস্কৃতিকসহ নানা বৈচিত্র্যে সমৃদ্ধ। ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের প্রতি শ্রদ্ধার বিষয়টি রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন।

ভারতে এসে দিল্লি এবং আহমেদাবাদ সফর করবেন ট্রাম্প, সঙ্গে থাকছেন ফার্স্ট লেডি মেলানিয়া। সফর নিয়ে ফোনালাপ হয়েছে মোদি এবং ট্রাম্পের মধ্যে।

এর আগে ২০১০ ও ২০১৫ সালে ভারতে এসেছিলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এই সফরের মূল উদ্দেশ্য বাণিজ্য চুক্তি। এছাড়াও সন্ত্রাসবাদ প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ