রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’ 

'১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের ১৯৪৭ সালে দেশভাগের আগেই পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন ভারতের পশুপালন, দুগ্ধ ও মৎস্যবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। খবর এনডিটিভি।

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রসঙ্গে বলতে হিয়ে গিরিরাজ সিং বলেন, ১৯৪৭ সালের আগে পূর্বপুরুষরা যখন এ অঞ্চলের স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করছিল, তখন জিন্নাহ আলাদা একটি ইসলামি রাষ্ট্র গঠন করার পরিকল্পনা করছিল। তার পরিকল্পনা সফল হলেও আমাদের পূর্বপুরুষরা একটি ভুল করেছেন। তা হলো- তারা সব মুসলিমকে পাকিস্তানে পাঠায়নি।

যদি সে রকম কিছু হতো তাহলে আজ ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে কোনো সমস্যাই হতো না। ভারতীয়দের এখানে আশ্রয় দেয়ার জন্য এই আইন। অথচ এই আইনের বিরোধিতার নামে ভারতবিরোধী কর্মসূচি চলছে। পাকিস্তানের ভাষায় ভারতের কংগ্রেস, জেডিইউ এবং কমিউনিস্টরা কথা বলছে বলেও মন্তব্য তার।

বিজেপি সরকারের মন্ত্রীদের মধ্যে যে কয়জন মুসলিম বিদ্বেষী কথা বলেন তাদের মধ্যে গিরিরাজ সিং অন্যতম। সম্প্রতি উত্তর প্রদেশের দেওবন্দের মুসলিম শিক্ষাকেন্দ্রকে ‘জঙ্গিদের আঁতুরঘর’ বলে আখ্যায়িত করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ