শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ভাষা শহিদদের যথাযথ মর্যাদার আসনে ভূষিত করুন: মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, রক্তক্ষয়ী সংঘর্ষের বিনিময়ে অর্জিত সেই অমর একুশে ফেব্রুয়ারি আজ। আমাদের প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য স্বৈরাচারী সরকারের পুলিশের গুলিতে শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকত, অলিউল্লাহ ও শফিক প্রমুখ।

‘আজও দেশ জাতি এবং দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বিদেশী ভাষার আগ্রাসনে বাংলা ভাষার মর্যাদা রক্ষা হয়নি। তাই সর্বস্তরে বাংলা ভাষা চালু এবং মহান ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের চেতনায় জালিম সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে’।

আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘ইসলামে মাতৃভাষার গুরুত’¡ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একুশ জাতির জন্য একদিকে শোক অন্যদিকে গৌরবের দিন। রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত মাতৃভাষা দিবস। যারা মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের আজ শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করে তাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং যারা জীবিত আছেন তাদেরকে যথাযথ মর্যাদার আসনে ভূষিত করার জন্য সরকারকে আহ্বান জানান। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে বাংলা ভাষাকে এগিয়ে নিতে হবে। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিনে সালাম, বরকত, রফিকসহ অনেকেই নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।

মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ইসলামে মাতৃভাষার গুরুত্ব অপরীসিম। মাতৃভাষা মানব জাতীর অমূল্য সম্পদ, যাহা মানব ইতিহাসের বৈচিত্রময় জীবনধারাকে প্রবহমান রাখে যুগ থেকে যুগান্তরে। দারিদ্র্যতা, ভাষার উপযুক্ত চর্চারঅভাব, পরিবেশের অবক্ষয়, সংস্কৃতির বিলোপ সাধানের কারণে ভাষার অপমৃত হয়।

নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে আইএবি মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান বক্তা ছিলেন উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ।

বক্তব্য রাখেন-দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, আব্দুল আউয়াল, ডা. শহিদুল ইসলাম, মুফতী ফরি