রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা

বিশ্বজুড়ে বাঙালি মুসলিম প্রায় ২০০ মিলিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাঙালি মুসলমান হল একটি জাতিগত, ভাষাগত ও ধর্মীয় সম্প্রদায় যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক এবং ভারতের পশ্চিমবঙ্গ ,আসাম ও ত্রিপুরা রাজ্যের বৃহত্তম সংখ্যালঘু।

জাতিগত বাঙালি যারা ইসলাম ধর্ম অনুসরণ করে এবং বাংলা অক্ষরে লিখিত বাংলা ভাষায় কথা বলে। ভাষা-জাতিগত দিক থেকে তারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম (আরব মুসলমানদের পরেই) মুসলমান সম্প্রদায়। বাঙালি ও মুসলমান সংস্কৃতির সম্মিলনে বাঙালি মুসলিম সম্প্রদায় গঠিত হয়েছে। ১৯৪৭ সালের ভারতভাগের পর ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান (ঐতিহাসিক পূর্ব-বাংলা) বাংলাদেশ হিসেবে স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত তারা ছিল জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। আজ বিশ্বজুড়ে প্রায় ২০০ মিলিয়ন বাঙালি মুসলিম।

বাঙালিরা দক্ষিণ এশিয়ার বঙ্গ অঞ্চলে বসবাসকারী এবং বাংলাভাষী লোক। ঐতিহাসিভাবে এ অঞ্চলটি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী দ্বারা ভারত থেকে বিভক্ত, যা বাঙালি জাতিকে একটি স্বাধীন ভাষা ও সংস্কৃতি তৈরি করতে সাহায্য করেছে। প্রথম সহস্রাব্দে এ অঞ্চলে ইসলাম ধর্মের আগমন ঘটে এবং তা বাঙালি সংস্কৃতি ও সভ্যতাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।

পারস্য, তুর্কি, আরব ও মুঘল ঔপনিবেশিকদের আগমন বাংলার সংস্ক্তিতে নতুন মাত্রা যোগ করে। ইতিহাসবিদ রিচার্ড ম্যাক্সওয়েল ইটন, আহমদ শরিফ, মুহাম্মদ মোহর আলী ও যদুনাথ সরকার একমত পোষণ করেন যে, ইসলাম ধর্মপ্রচারক দ্বারা নিম্ন বর্ণের হিন্দু থেকে অধিক সংখ্যায় বাঙালি মানুষ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে। আজকের দিনে অধিকাংশ বাঙালি মুসলমান বাংলাদেশে, ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে বসবাস করে।

বাঙালি মুসলমানদের অধিকাংশই হানাফি দর্শনের অনুসারী সুন্নী মুসলিম কিছু শিয়া, কাদিয়ানী ও নির্দিষ্ট কোন দর্শনের অন্তর্ভুক্ত নয় এমন মুসলিম ও এখানে বাস করে। সূত্র: ইন্টারনেট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ