শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

দোকানে কোনো কিছু স্বেচ্চায় ফেলে গেলে তা বিক্রি করা বৈধ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্ন: মুহতারাম, আমার একটি কম্পিউটার সার্ভিসিংয়ের দোকান আছে। অনেকে সার্ভিসিংয়ের জন্য মাদারবোর্ড নিয়ে আসলে দেখা যায়, সেটা মেরামত করার চে’ নতুন মাদারবোর্ড কিনে নেওয়াই ভালো। আমি তাদেরকে বিষয়টি বললে, অনেকে নতুন মাদারবোর্ড কিনে পুরনোটি ফেলে চলে যায়। অনেকদিন পর দেখা যায়, কোনো কোনো পুরনো মাদারবোর্ড ঠিক করে ব্যবহারযোগ্য করা সম্ভব হয়।

পরবর্তীতে যখন মেরামত করে এগুলো ব্যবহারযোগ্য হয় তখন কি এগুলো আমার জন্য বিক্রি করা জায়েয হবে? অথবা এর বিভিন্ন পার্টস অন্য মাদারবোর্ডে ব্যবহার করা জায়েয হবে? নাকি মালিককে বিষয়টি জানাতে হবে? অথচ মালিককে তো আমি চিনি না। আর মালিকও তো স্বেচ্ছায় জিনিসটি ফেলে গেছে।

যদি এগুলো মেরামত করে ব্যবহার করা বা বিক্রি করা জায়েয না হয় তাহলে ইতিপূর্বে যেগুলো বিক্রি করেছি সেগুলোর ব্যাপারে আমার করণীয় কী? আর এখনও যেগুলো রয়ে গেছে সেগুলো কী করব? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

উত্তর: এধরনের যন্ত্রাংশ যদি মালিক স্বেচ্ছায় ফেলে রেখে যায় তাহলে তা ঠিক করে আপনি নিজে ব্যবহার করতে পারবেন। বিক্রিও করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে নিরাপদ হল, যন্ত্রের মালিককে বিষয়টি বলে নেওয়া। কারণ অনেক সময় মালিক একেবারেই মূল্যহীন মনে করে তা রেখে যায়।

দলিল: শরহুস সিয়ারিল কাবীর, সারাখসী ৩/১৪৮; ফাতহুল কাদীর ৫/৩৫২; রদ্দুল মুহতার ৪/২৭৮; ইলাউস সুনান ১৩/২৯। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ