শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সিএএ ইস্যু: অমিত শাহ এর সঙ্গে দেখা করবেন শাহিনবাগের 'দাদিরা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিনজন বয়স্ক মহিলা, যারা বিখ্যাত ‘শাহিনবাগের দাদি’ নামে, দেখা করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তেমনটাই জানা যাচ্ছে।

স্থানীয় এক নেতা এই খবরকে আরও শক্তপোক্ত করে জানিয়েছেন, ‘শাহিনবাগের দাদিরা আগামীকাল রোববার দুপুর ২টার সময় অমিত শাহের সঙ্গে দেখা করবেন। বর্তমানে আমরা সেই কাজেই ব্যস্ত। সেই উদ্দেশেই আমরা ড্রাফট প্ল্যান করছি। স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক এবং দিল্লি পুলিশের প্রতিনিধিদেরও সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।

নাগরিকত্ব আইন এবং এনআরসি ইস্যুতে কেন্দ্রের বিরোধিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শাহিনবাগ। ধর্ম নির্বিশেষে মহিলারা তাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে ৬০ দিনের বেশি সময় ধরে বিক্ষোভ করেছেন। নিজেদের মতামত রেখেছেন।

তাদের পক্ষ থেকে কেন্দ্রকে আর্জি জানানো হয়েছে নাগরিকত্ব আইন তুলে নেওয়ার জন্য। সেই আর্জিকেই এবার সামনাসামনি জানাবেন শাহিনবাগের মহিলারা। সেই উদ্দেশেই রবিবার পৌঁছে যাবেন অমিত শাহের দরবারে।

ফেব্রুয়ারির ১০ তারিখ সুপ্রিম কোর্ট জানিয়েছে অনির্দিষ্টকালের জন্য রাস্তা আটকে কোনও কাজ করা যাবে না। অন্যদের অসুবিধা করে কোনও রাস্তা বন্ধ করার কথা বললেও কোনও নির্দেশ জারি করা যায়নি। যদিও শাহিনবাগ থেকে প্রতিবাদীদের সরিয়ে দেওয়ার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ