বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’

শান্তিপূর্ণ ভাবে সিএএ-র বিরোধিতা করলে দেশদ্রোহী বলা যায় না: মুম্বাই হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেউ শান্তিপূর্ণ ভাবে কোনও আইনের বিরোধিতা করলেই তাকে বিশ্বাসঘাতক বা দেশদ্রোহী বলা যায় না বলে মন্তব্য করেছে মুম্বাই হাইকোর্টের অওরঙ্গাবাদ বেঞ্চ।

আজ শনিবার ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ এর এক প্রতিবেদনে জানায়, নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিক্ষোভে পুলিশি হস্তক্ষেপ খারিজ হয়ে যাওয়াকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করা হয়। তার প্রেক্ষিতেই এই মতামত জানান হাইকোর্ট।

মুম্বাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কেউ কোনও প্রশ্ন তুলতে পারবে না, এমন তো হতে পারে না। যারা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করছেন, তাদের স্বার্থরক্ষাও আদালতের দায়িত্বের মধ্যে পড়ে। এই আদালত জানিয়ে দিতে চায় যে কেউ কোনও আইনের বিরোধিতা করলেই তাকে দেশদ্রোহী বা বিশ্বাসঘাতক বলা যায় না।

আদালত আরও বলেছে, আমাদের ভুললে চলবে না যে অহিংস আন্দোলনের মাধ্যমেই এই দেশ স্বাধীনতা অর্জন করে। আমরা ভাগ্যবান যে এই এখনও পর্যন্ত এই দেশের বেশিরভাগ মানুষ অহিংস আন্দোলনে বিশ্বাসী।

মুম্বাই হাইকোর্টের মতে এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এখনও এই দেশের মানুষকে তাদের নিজেদের সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ করতে হয়। এই ক্ষেত্রে আদালত কার ন্যূনতম অধিকার হরণ করা হচ্ছে, তা খতিয়ে দেখবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ