সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করলো ফিলিপাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সঙ্গে ২২ বছর পুরনো সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ফিলিপাইন। ১৮০ দিনের নোটিশের মধ্যে এ চুক্তি বাতিল হয়ে যাবে। খবর আল জাজিরা’র।

গতকাল মঙ্গলবার ভিজিটিং ফোর্স অ্যাগ্রিমেন্ট (ভিজিএফ) নামের এই চুক্তি বাতিলে সায় দেন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। ম্যানিলার এই সিদ্ধান্ত মার্কিন দূতাবাসকে জানিয়ে দেয়া হয়েছে।

বেশ কিছু ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। তার মুখপাত্র সালভাদর পানেলো বলেছেন, অন্য দেশের সঙ্গে আরও বেশি স্বাধীন সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।

আল জাজিজার খবরে বলা হয়েছে, সম্প্রতি দুয়ার্তের প্রাণঘাতী মাদকবিরোধী যুদ্ধে নেতৃত্ব দেয়া এক পুলিশ কর্মকর্তার ভিসা আটকে দেয় যুক্তরাষ্ট্র। এরপরই প্রতিরক্ষা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপাইন প্রেসিডেন্ট।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার ফিলিপাইনের সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যখন চীনকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করার চেষ্টা করছে তখন ফিলিপাইনের এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজন’।

১৯৫১ সালে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র। এর আওতায় একে অন্যকে সুরক্ষা দেয়ার অঙ্গীকার করেছিল দেশ দু’টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ