সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

করোনা ভাইরাসে আক্রান্ত রোগের নতুন নাম কোভিড-১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের প্রাণঘাতী করোনা ভাইরাসকে নতুন নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল মঙ্গলবার সংস্থাটির প্রধান তেদরোস আদহানম এ নামকরণের কথা জানান। তিনি বলেন, এখন থেকে করোনা ভাইরাসের নাম হবে ‘কোভিড-১৯’।

ডব্লিউএইচও জানায়, করোনা থেকে কো (co), ভাইরাস থেকে ভাই (vi), ডিজিজ থেকে ডি (d) আর ২০১৯ সালে রোগটি দেখা দেয়ায় ১৯ (19) নেয়া হয়েছে। সব মিলিয়ে যা দাঁড়ায় কোভিড-১৯ (covid-19)।

ডব্লিউএইচও’র প্রধান বলেন, তারা যে নতুন নাম পেয়েছেন তা কোনো নির্দিষ্ট এলাকাকে, প্রাণীকে বা কোনো ব্যক্তিকে বোঝায় না। নামটি সহজে উচ্চারণযোগ্য এবং রোগটির সঙ্গে সম্পৃক্ততা আছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, গত ডিসেম্বরে এ ভাইরাসের প্রাদুর্ভাবের পর চীনের বাসিন্দারা একে এর উৎপত্তিস্থল উহানের নামে এর নামকরণ করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে একে চায়না ভাইরাস হিসেবেও উল্লেখ করা হয়েছে। এরপর চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ভাইরাসটিকে নভেল করোনা ভাইরাস নিউমোনিয়া বা সংক্ষেপে এনসিপি নামে ডাকার ঘোষণা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ