বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কক্সবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেলা প্রতিনিধি: উখিয়ার কোটবাজার স্টেশনের দক্ষিণে গ্যাস পাম্প এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাকিম মিয়া (২৭) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে উখিয়া হাসপাতালে নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার আলতাফ মিয়ার পুত্র। সে পেশায় একজন টমটম চালক ছিলেন।

জানা যায়, মোটর সাইকেলযোগে কোটবাজার থেকে বাসায় যাওয়ার সময় কোটবাজারমুখী একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে হাকিম ঘটনাস্থলেই নিহত হয়েছে।

উখিয়া থানার ওসি আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবক বাসায় ফেরার জন্য মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়ে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ