সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

জামিয়া উমেদনগর মাদরাসার আন্তর্জাতিক মহাসম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রাহ.-এর স্মৃতি বিজড়িত, দেশের শীর্ষ দীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জ-এর ৬২তম বার্ষিক সভা উপলক্ষে আন্তর্জাতিক মহাসম্মেলন আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শুরু হবে।

আজ সকাল ১০টায় জামিয়ার মহাপরিচালক হাফেজ মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মাহফিল সম্মেলন হবে।

সম্মেলনে ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে সার্বিক দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা হাবিবুর রহমান আযমী, আল্লামা নুরুল ইসলাম খান, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মুফাসসিরে কুরআন জুবায়ের আহমদ আনসারী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীসহ খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় উলামা মাশায়েখগণ।

জামিয়ার ত্রিশ হাজার স্কয়ার ফিট বিশাল মাঠ জুড়ে সামিয়ানা স্থাপন, স্টেইজ নির্মাণ ও মুসল্লীদের বসার ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন ইতোমধ্যে শেষ হয়েছে। জামিয়া জুড়ে উঠেছে সাজ-সাজ রব। অতিথি বরণে মুখিয়ে আছে হবিগঞ্জবাসী।

জামিয়ার মহাপরিচালক হাফেজ মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী দেশের সর্বস্তরের মুসলিম জনসাধারণের প্রতি আন্তর্জাতিক মহাসম্মেলনকে সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ