বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

খতনার সময় শিশুর গোপনাঙ্গ কেটে ফেললো হাজাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় সুন্নতে খতনা করার সময় এক শিশুর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগে ফুরকান আলী (৭০) নামে এক হাজামকে আটক করেছে পুলিশ। আটক হাজামের বাড়ি সদর উপজেলার কবুরহাট খলিফাপাড়া গ্রামে।

বৃহস্পতিবার শহরের উদিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশু সাদিক হোসেনকে (৯) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় উদিবাড়ি গ্রামের আকতার হোসেনের ছেলে। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওহিদুল আলম জানান, শিশু সাদিকের গোপনাঙ্গের দুই তৃতীয়াংশ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জরুরি সার্জারি বিভাগে শিশুটির রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় শল্য চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটিকে বাঁচানো গেলেও পরবর্তীতে কতটুকু স্বাভাবিক হতে পারবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

শিশু সাদিকের বাবা আকতার হোসেন বলেন, আজ সকাল ৯টার দিকে ছেলের খতনা করতে হাজাম ফুরকান আলী বাড়িতে আসেন। পরে খতনা করতে গিয়ে পর পর দুইবার ক্ষুর চালিয়ে ছেলের গোপনাঙ্গের মাথা দুই টুকরো করে ফেলে। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরিস্থিতি খুব খারাপের দিকে গেলে ছেলেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানায় ছেলের গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, হাজাম ফুরকান আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ