শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

সিএএ বিরোধী বিক্ষোভ: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ফের গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী নয়াদিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ফের গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেটের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, রাতে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি স্কুটি চড়ে এসে বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেটে গুলি চালায়। তাদের একজনের গায়ে লাল জ্যাকেট ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

https://twitter.com/i/status/1224038228883193857

এর আগে গত ৩০ জানুয়ারি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী (সিএএ) প্রতিবাদ মিছিল লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এ দিন মহাত্মা গান্ধীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজঘাটের দিকে যাচ্ছিলেন। তখন মিছিল লক্ষ্য করে গুলি করেন এক যুবক।

ভারতীয় টেলিভিশন এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার শিক্ষার্থীরা যখন রাজঘাটের উদ্দেশে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন তখন অনেক পুলিশের চোখের সামনেই ‘ইয়ে লো আজাদি’ বলে মিছিল লক্ষ্য করে গুলি চালান এক অস্ত্রধারী। গুলি লেগে এক শিক্ষার্থী আহত হন।

গত ১১ ডিসেম্বর ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় নাগরিকত্ব আইন পাসের প্রতিবাদে টানা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নয়াদিল্লি। ১৫ ডিসেম্বর দিল্লির জুলেইনা ও মথুরা রোডে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

পুলিশের বক্তব্য, চারটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই বিক্ষোভের কয়েক ঘণ্টা পর জামিয়া মিলিয়া ইসলামিয়ার দুই শিক্ষার্থী আজাজ আহমদ (২০) এবং মোহাম্মদ শোয়েবকে (২৩) সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা অভিযোগ করেন, পুলিশের গুলিতে আহত হয়েছেন তারা। এমনকি তাদের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে হাসপাতালের মেডিকো-লিগাল কেস রিপোর্টেও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ